আমরা বিদেশে পড়তে যাওয়ার জন্য নিজেরা আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তির কাজ সম্পূর্ণ করতে পারি। কিন্তু প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত না জানার ফলে আমরা তা করতে পারিনা। অনেকে চেষ্টাও করে দেখিনা। কিছু কিছু ছাত্রছাত্রী অনলাইনে অনেক ঘাঁটাঘাঁটি করে প্রয়োজনীয় সব কিছু জেনেও আবেদন করার সাহস করেনা। কারণ হিসেবে আমার যা মনে হয় তা হল ভর্তি ফি ও বাৎসরিক ফি পাঠাতে গিয়ে দ্বিধা দন্দে পড়ে যায়। মনে মনে ভাবে কোথায় টাকা দিচ্ছি বা দিব। তারা যদি প্রতারণা করে তবে কি করব !!! কোন কারনে যদি আমার যাওয়া না হয় তবে আমার টাকার কি হবে। আরও মনে হয় ছাত্রছাত্রীদের অবিভাবকরা ছাত্রছাত্রীদের কথায় তেমন গুরুত্ব দেয় না। সর্বোপরি বিশ্বাস স্থাপন করা কঠিন হয়ে পরে। তাই তারা দেশে মধ্যে চেনা জানা প্রতিষ্ঠান খুজে বেড়ায়। যার উপর ছাত্রছাত্রী ও অবিভাবকগন সবাই আস্তা রাখতে পারে। কিন্তু দুঃখের বিষয় এই যে, সবাই সঠিক প্রতিষ্ঠানের ব্যাপারে অবগত না, তারা জানে না কোন প্রতিষ্ঠান কোন দেশের জন্য ভালো কাজ করে। কোন কোন দেশের খরচ কেমন? কেউ কেউ ভাবে এতো টাকা খরচ হওয়ার কথা না, তাই তারা বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরাঘুরি করে সময় ও অর্থ উভয়ই নষ্ট করে। আবার এমনও কিছু ছাত্রছাত্রী আছে যারা না জেনে শুনে প্রয়োজনের চাইতে অনেক বেশি টাকা খরচ করে ফেলে। তাই আমি সকলের কাছে বিনীত অনুরোধ করবো এই যে, আপনি বিদেশের যে দেশে যেতে চান আগে সেই দেশ সম্পর্কে জানুন। সেই দেশের বিশ্ববিদ্যালয় কোন বিষয়ের উপর কি পরিমাণ ফি নির্ধারণ করেছে, টিকেটের দাম কত হতে পারে, অন্যান্য খরচ কেমন হতে পারে সব জানুন। শিক্ষা বৃত্তি কিভাবে পাবেন, কত পাবেন, কত বছর পাবেন সব জেনে বুঝে নিন। যদি শিক্ষা বৃত্তি না পাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কত টাকা খরচ পরবে তা জানুন। আপনি যেদিন বিদেশে পড়ার জন্য যাবেন সেদিন থেকে আপনার থাকা খাওয়া বাবদ ও অন্যান্য খরচ বাবদ কি পরিমাণ খরচ হবে তা নিশ্চিত হয়ে নিন। যদিও নিদিষ্ট করে কেউ বলে পারবে না, তবুও তো আনুমানিক কত খরচ হবে বা হতে পারে তার ধারনা থাকা অবশ্যই প্রয়োজন। সর্বোপরি, আপনি যদি নিজে এসব না বুঝেন বা নিজে নিজে সব খবর না নিতে পারেন তবেই আমাদের সাথে যুক্ত হয়ে সকল পরামর্শ নিতে পারেন। আমরা আপনার হয়ে বিশ্ববিদ্যালয়ের সকল খুঁটিনাটি জেনে আপনার সাথে ভাগাভাগি করতে পারবো বা করবো।
KHM Education Pages
Subscribe to:
Comments (Atom)
Featured Post
মালোয়শিয়ার কাজের ভিসা ২০২২
মালোয়শিয়ার কাজের ভিসা ২০২২ দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকা মালোয়শিয়ার শ্রম বাজার খুলছে। তাই বৈধ উপায়ে, কি কি নিয়ম মেনে মালোয়শিয়া যাবেন, তার সকল পরা...
Popular Posts
-
মালোয়শিয়ার কাজের ভিসা ২০২২ দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকা মালোয়শিয়ার শ্রম বাজার খুলছে। তাই বৈধ উপায়ে, কি কি নিয়ম মেনে মালোয়শিয়া যাবেন, তার সকল পরা...
-
যাদের জিপিএ কম, স্টাডি গ্যাপ আছে, স্পন্সর সমস্যা, একাধিক দেশের Refused তাদের জন্য ৫০% স্কলারশিপ ব্যবস্থা 🔰 Admission Fees: 100 Euro 🔰 Tuit...
-
Best Universities for International Students in Canada University of Toronto The University of Toronto was established 15 March 1827 (Bef...
No comments:
Post a Comment