শুধু মাত্র ঢাকা বিভাগে ৪০০ উপরে সংস্থা আছে যারা বিদেশে উচ্চ শিক্ষার কাজ করেন। সবাই শুধু প্রত্যক্ষভাবে জড়িত নয়, কেউ কেউ পরোক্ষভাবেও জড়িত। তাছাড়া সবাই সব দেশের জন্য কাজ করে না। কেউ কাজ করে শুধু আমেরিকা, কেউ কানাডা, কেউ জাপান, জার্মান, ইতালি ইত্যাদি সহ একেক দেশে। সকল সংস্থায় সকল দেশের পরামর্শক পাওয়া যায় না। কিছু কিছু পরামর্শক আছে যারা শুধু দুই একটি দেশের সম্পর্কে ভালো জানে। কিছু কিছু পরামর্শক আছে যারা অনেকগুলো দেশের সম্পর্কে জানে। কাজ করতে করতে অনেক সময় এমন অভিজ্ঞতা হয়ে যায়। বেতন ও কাজের দক্ষতার উপর নির্ভর করে বিভিন্ন সংস্থা বিভিন্ন পরামর্শক রাখে। আমার মতে যে সংস্থা যতো ভালমানের পরামর্শক নিয়োগ দিবে সে সংস্থা ততো ভালো সেবা দিতে পারবে। যে সংস্থার সেবা যতো ভালো সেবা দেয় আমরা তাকেই সেরার তালিকায় এগিয়ে রাখি। যেমনঃ শরিফ আহমেদ খান ভাইয়ের – ইনোভেটিভ, হ্যাপি ভাইয়ের – ওয়েল বাংলাদেশ, পারভেজ ভাইয়ের এডুকেশন ফর ইয়ু, মিল্টন ভাইয়ের – হেল্প লাইন ইন্টারন্যাশনাল, সুমন ভাইয়ের – এস এস বি সি এল, লায়ন এম কে বাশার ভাইয়ের – বি এস বি গ্লোবাল, রেজা ভাইয়ের - ডিসিএস এডুকেয়ার, হাসান ভাইয়ের – এডুওয়াইজ, মুস্তাফিজ ভাইয়ের – কন্টাক্ট ইন্টারন্যাশনাল, তারেক ভাইয়ের – মোভ’স প্লাস, টিপু ভাইয়ের – এক্সুকিউটিভ ইন্টারন্যাশনাল, এনাম ভাইয়ের – সি এইচ এস, সানজিত ভাইয়ের – কনফিডেন্স কনসালটেন্সি, বাদশা ভাইয়ের – জাপান ইন্টারন্যাশনাল, ইত্যাদি ইত্যাদি সংস্থার সবাই নিজেরাই পরামর্শক হিসেবে বিগত ২০-৩০ বছর যাবত সুনামের সহিত কাজ করে আসছে। এমন আরও অনেক সংস্থা আছে যারা নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী। এদের মধ্যে থেকে সেরা সংস্থা বেছে নেয়া অসম্ভব। তবে আপনাদের জানতে হবে এরা মুলত কে কোন দেশের জন্য বিখ্যাত ( এ বিষয়ে পরবর্তীতে আমি আরও একটি পোষ্ট করবো)।এদের সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি জানতে পেড়েছি এমন একটা সময় ছিল যখন আমাদের দেশের ছাত্রছাত্রীরা জানতো না যে, বিদেশে উচ্চ শিক্ষার পরামর্শ দেয়ার জন্য কোন সংস্থা আছে। যাইহোক, এদের কাছ থেকে আপনি বা আপনারা যে কোন রকমের সহযোগিতা নিতে পারেন কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই।এদের সহযোগিতা, ভালোবাসা, পরামর্শ ও নিখুঁত গাইড লাইনের কারনেই আমাদের মত কিছু পরামর্শক তৈরি হচ্ছে বা হয়েছে। বলতে পারেন তাদের সকলের সহযোগিতায় আজ আমার সংস্থা দেশের একটি স্থান দখল করে আছে।
KHM Education Pages
Subscribe to:
Comments (Atom)
Featured Post
মালোয়শিয়ার কাজের ভিসা ২০২২
মালোয়শিয়ার কাজের ভিসা ২০২২ দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকা মালোয়শিয়ার শ্রম বাজার খুলছে। তাই বৈধ উপায়ে, কি কি নিয়ম মেনে মালোয়শিয়া যাবেন, তার সকল পরা...
Popular Posts
-
মালোয়শিয়ার কাজের ভিসা ২০২২ দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকা মালোয়শিয়ার শ্রম বাজার খুলছে। তাই বৈধ উপায়ে, কি কি নিয়ম মেনে মালোয়শিয়া যাবেন, তার সকল পরা...
-
যাদের জিপিএ কম, স্টাডি গ্যাপ আছে, স্পন্সর সমস্যা, একাধিক দেশের Refused তাদের জন্য ৫০% স্কলারশিপ ব্যবস্থা 🔰 Admission Fees: 100 Euro 🔰 Tuit...
-
Best Universities for International Students in Canada University of Toronto The University of Toronto was established 15 March 1827 (Bef...
No comments:
Post a Comment